গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী ২০২৬ দেশব্যাপী নির্বাচনে বিএনপি নিরংকুশ সংখ্যা গরিষ্ঠতা পায়। তার পরদিন শুক্রবার ১৩ ফেব্রুয়ারী পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী কার্যালয়ের তালা খুলে আওয়ামী লীগ এর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ফলে নিষিদ্ধ আওয়ামী লীগ এর কার্যক্রম অবমুক্তের সূচনা হয়। আওয়ামী লীগ এর সরকার কতৃক জুলাই আন্দোলন এর কারনে দেশব্যপী আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমন কি ২০২৬ এর সংসদ নির্বাচনে ব্যালটে নৌকা মার্কা পর্যন্ত দেওয়া হয়নি।
এ অবস্থায় সরকার কতৃক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পুর্বেই সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাত্র ১ দিনেই আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে বৈধতা দেওয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ সময় মুখ্য ভুমিকায় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুদাউদ প্রধানের সাথে চাকলাহাট ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আসাদুজ্জামান স্বপন, ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আবুল হুসেন এবং ইউনিয়ন ওলেমা লীগের নেতা আজিজুল হক সহ লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আরো উল্লেখ এ বিষয়ে দেশ জুড়ে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। উল্লেখ্য বিগত জুলাই আন্দোলনে প্রায় ১৪ হাজার মানুষ হত্যা ও ২০ হাজার পঙ্গুত্ব বরনের বিনিময়ে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হয়। বিএনপি নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার মাত্র কয়েক ঘন্টায় এ ঘটনায় সাধারণ মানুষ হতবাক। তবে সচেতন মহল মনে করছে অবশ্যই বিএনপির হাইকমান্ড এর নির্দেশ রয়েছে।অন্যথায় সদর উপজেলা বিএনপি সভাপতি এ ঘটনা ঘটাতে পারে না।
জুলাইয়ের শহীদ ও পঙ্গুত্ব যেন বিসর্জিত! এ ব্যপারে সভাপতি আবুদাউদ প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি কোন আওয়ামী লীগ কারযালয় এর তালা খুলিনি এটা নিছক একটি গুজব। তবে ভিডিওতে উনার গা ঘেষে আওয়ামী নেতার বক্তব্য বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি আমি জানিনা। এনসিপির এক নেতা জানায়, যে দল দীর্ঘ ৭ বছর আওয়ামী ফ্যাসিষ্ট দ্বারা নির্যাতিত এমনি তাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া নির্যাতনের স্বীকার হয়ে অকালে মৃত্যু বরন করে। সেই দল ক্ষমতার লোভে আওয়ামী লীগ এর সহায়তায় ক্ষমতায় আসার সুচনাতেই লীগ কে পুরস্কৃত করতে মরিয়া হয়ে উঠেছে। এদের হাতে দেশ কিভাবে নিরাপদ?
https://www.facebook.com/share/v/17aXofyrF3/
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.