
পঞ্চগড়ের দেবীগঞ্জে চার দিনব্যাপী ভরতনাট্যম নৃত্য কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (১ মার্চ) সকাল ১১টায় কর্মশালার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার ও সনদ বিতরণ করেন দেবীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, নীলফামারী নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আনিস রহমান এবং সাকোয়া ডিগ্রি কলেজের প্রভাষক অবিনাশ রায় প্রমুখ।
চার দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ও নৃত্যশিল্পী প্রান্তিক দেব। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র তালিকাভুক্ত নৃত্যশিল্পী মো. ফেরদৌস।
কর্মশালায় দেবীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির ৩০ জন এবং বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত আরও ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে শাস্ত্রীয় নৃত্যচর্চা বিস্তারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য যে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি) শনিবার পর্যন্ত দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। #
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.