শিক্ষামন্ত্রী এ.এন.এম এহছানুল হক মিলনের সাথে তাঁর দপ্তরে সোমবার বাংলাদেশ কারিগরি কলেজ (বিএমটি) শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোমবার সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব অধ্যক্ষ মো. দেলদার রহমান দিলু কারিগরি শিক্ষার সমস্যা ও সমাধান বিষয় আলোচনা করেন। মন্ত্রী মনোযোগ দিয়ে এসব কথা শোনেন। এ সময় সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রব প্রধান, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. সবিরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যক্ষ মো. ফিরোজ কবির আপেল, শিক্ষা ও আইসিটি সম্পাদক অধ্যক্ষ মো. আবদুল হাকিম, সদস্য অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, অধ্যক্ষ মো. গোলাম রসুল রানা, অধ্যক্ষ মো. রব্বানী ও উপদেষ্টা অধ্যক্ষ মো. মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.