প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৮:৫৯ পি.এম
পঞ্চগড়ে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল

পঞ্চগড়ে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা।
বুধবার (১১ মার্চ) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনের কনভেনশন হলে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, জিপি আব্দুল বারী বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তব্যে জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন রাজপথে থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনেও সবাই ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে।
তিনি বলেন, স্বাভাবিকভাবেই এখন একটি দল সরকারে এবং অন্যরা বিরোধী দলে রয়েছে। এটাই রাজনীতির সৌন্দর্য্য। সবার আগে বাংলাদেশ—এই বিশ্বাস থেকে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিন জুলাই আন্দোলনে পঞ্চগড়ের তিন শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয় জেলা জামায়াত। পরে এক দোয়া মোনাজাত শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.