প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ অভিযান কর্মসূচির পরিচালনা করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। এর আগে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের নেতৃত্বেএকটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সিভিল সার্জন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে অফিস বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ নির্দেশনার আলোকে পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সপ্তাহের প্রতি শনিবার জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম নির্দেশনা মোতাবেক চলমান থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.