প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৮:৩৭ পি.এম
এক ইউনিয়ন পরিষদ থেকেই ত্রিশ লাখ টাকা ঘুষ গ্রহনের অভিযোগ ইউএনও’র বিরূদ্ধে হাজারও জনতার সামনে ইউএনও’র ব্রিূদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ আনলেন ইউপি চেয়ারম্যান

এক ইউনিয়ন পরিষদ থেকেই ত্রিশ লাখ টাকা ঘুষ গ্রহনের অভিযোগ ইউএনও’র বিরূদ্ধে
হাজারও জনতার সামনে ইউএনও’র ব্রিূদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ আনলেন ইউপি চেয়ারম্যান
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরূদ্ধে হাজারও জনতার সামনে উন্নয়ন প্রকল্পের ফাইল সই করাতে ঘুষ গ্রহনের অভিযোগ করেছেন উপজেলার ৪নং শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। একই সাথে তাকে আক্রোশমুলক হেনস্থা করছেন বলেও অভিযোগ করেন তিনি। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে হাজারও ইউনিয়নবাসী ইউপি চেয়ারম্যান আশরাফুলের আহ্বানে সকাল থেকেই ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়। সেখানে আশরাফুল ইসলাম জনতার সামনে অভিযোগ করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু তার ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের ফাইল পাস করাতে ১৫ শতাংশ ঘুষ আদায় করেছেন । ঘুষ নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান আলমগিরকে মিডিয়া হিসেবে ব্যবহার করেন। ঘুষের টাকা না পাওয়া পর্যন্ত ফাইল পাস করেননা তিনি। এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় আক্রোশমূলক ভাবে আমাকে হেনস্থা করছেন । আমাকে মৌখিকভবে ইউনিয়ন পরিষদে আসতে নিষেধ করেছেন। ফাইল পাস করাতে ১৫ শতাংশ নেওয়ার যাবতীয় তথ্য প্রমান আমার কাছে আছে বলে দাবী করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এমতাবস্থায় তিনি বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার পেতে স্থানীয় সাংসদ ব্যারিস্টার নওশাদ জমির সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তাকে কথা দেন যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে ইউপি চেয়ারম্যান আশরাফুলের পাশে থাকার অঙ্গিকার করেন।
জনতার সাথে মতবিনিময় শেষে শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম জানান আমার ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করাতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ঘুষ প্রদান করতে হয়েছে অর্থ্যাৎ প্রকল্পের ১৫ শতাংশ ইউএনও আফরোজ শাহিন খসরুকে দিতে হয়েছে। কারন টাকা না দিলে তিনি ফাইল সই করেননা। মসজিদ মাদ্রাসা সংস্কার সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করানোর সময় উৎকোচ দিতে হয় এরকম যাবতীয় প্রমান আমার কাছে আছে। এসব তথ্য জনসম্মুখে নিয়ে আসায় ইউএনও আমকে হেনস্থা করছেন আমাকে ইউনিয়ন পরিষদে আসতে নিষেধ করছেন। এজন্য আমার পক্ষে হাজারও নারী পুরুষ শিশু পরিষদ চত্তরে এসে আমার পাশে থাকার অঙ্গিকার করেছেন। আমার বিরূদ্ধে যড়যন্ত্র করে আমাকে বহিস্কার করার পরিকল্পনা করছেন ইউএনও আফরোজ শাহিন খসরু।
এদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান আসলে ওই ইউপি চেয়ারম্যান আমার বিরূদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ওই চেয়ারম্যানের বিষয়ে তদন্তে বিভিন্ন অভিযোগ প্রমানিত হয়েছে তার বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানতে পারলে পরদিন থেকেই আমার বিরূদ্ধে ফেসবুকে লাইভে এসে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। বিষয়টি তদন্ত হলে বোঝা যাবে আমার কাছেও ওই চেয়ারম্যানের বিরূদ্ধে নানা অভিযোগ রয়েছে। তবে আশরাফুল আলম জনগনকে সমবেত করে সহানুভূতি আদায়ের চেস্টা করছেন কিন্ত তিনি এভাবে বিষয়টি থেকে রেহাই পাবেননা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.