প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ৯:৪৯ এ.এম
বর্তমান সরকার বিএনপিকে পরিচ্ছন্ন দল হিসেবে দেখতে চায়: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, দলীয় লোকজন দূর্নীতির সাথে জড়িত থাকলে তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে।ইতিমধ্যেই অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং কিছু নেতা কর্মীর পদ স্থগিত করা হয়েছে। বর্তমান সরকার বিএনপিকে পরিচ্ছন্ন দল হিসেবে দেখতে চায়। এখানে কোন অন্যায়ের সাথে আপোস করার সুযোগ নাই। দেশের উন্নয়ের স্বার্থে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ কর্ম থেকে দলীয় নেতা-কর্মীদের সতর্ক হওয়ার কঠোর নির্দেশনা প্রধান করেন।
তিনি রবিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ আর্দশ উচ্চবিদ্যালয় মাঠে আমাদের টেপ্রীগঞ্জ আয়োজিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান লিভার পরিপাক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জিয়া হায়দার বসুনিয়ার নেতৃত্বে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিন ব্যাপী প্রায় ১১ শ রুগীকে প্রাথমিক চিকিৎসা প্রধান করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-সচিব আতিকুর রহমান, আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম লাজু,টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম। ফ্রী মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.