প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৫:৫২ পি.এম
সাবেক সাংসদ আব্দুল কুদ্দুসের আজ ২৮ তম মৃত্যুবার্ষিকী

পঞ্চগড় -১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শিক্ষক আব্দুল কুদ্দুসের আজ ২৮ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পঞ্চগড় শহরের পানির ট্যাংকী মসজিদে বাদ জুম্মা বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি ১৯৬৩ সালে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৫৮ সালে তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন। ১৯৬৮ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। রাজনীতির পাশাপাশি তিনি বিপি স্কুলে শিক্ষকতা করেন।পরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। তিনি বহু সমাজকল্যান ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৮৮ সালে তিনি পঞ্চগড়-১ আসনে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৯ সালের ২৭ মার্চ তিনি ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.