তরুণদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে পঞ্চগড় সদর উপজেলায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী ওই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনি এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান।
এ প্রদর্শনীতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমাধান, স্টার্টআপ আইডিয়া ও বিভিন্ন গবেষণাধর্মী প্রকল্প উপস্থাপন করে। প্রদর্শনীতে “ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে অটোমেটিক মোটর কন্ট্রোল” প্রকল্প প্রদর্শন করে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-২ প্রথম স্থান অর্জন করে। “রোবট সেফ” প্রকল্প উপস্থাপন করে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন দ্বিতীয় স্থান লাভ করে। এছাড়া এ্যাকুয়া রিনিউ সাসটেনইবল স্প্রিস প্রকল্প প্রদর্শন করে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (প্রভাতি) তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। #
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.