
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল (২০ জুন শনিবার) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের এর সহযোগিতায় এবং 'সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রিলিজিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রজেক্টের আওতাধীন ‘প্রোমোটিং কমিউনিটি বেসড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন দ্যা নর্দান পার্ট অফ বাংলাদেশ’ সাব-প্রজেক্টের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তেঁতুলিয়ার 'ইকো-মহানন্দা কটেজ'-এ আয়োজিত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আলোচনা করেন। বিশেষ করে উত্তরের সীমান্ত অঞ্চলের পর্যটন শিল্পকে পরিবেশবান্ধব ও টেকসই করতে কমিউনিটি বেসড ট্যুরিজমকে সমৃদ্ধ এবং এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম, এছাড়াও পরিবেশ সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, পরিবেশকর্মী জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম,
শারিয়াল জোত মডেল পরিবেশ ক্লাব এর আহবায়ক মোঃ জামাল উদ্দিন বাবু, যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম শরিফ ও পরিবেশ ক্লাব এর অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় সমাজকর্মীগণ এবং ইএসডিও’র পক্ষে উপস্থিত ছিলেন মোঃ খাতিবর রহমান (হেড অব মাইক্রো ফিন্যান্স, রংপুর বিভাগ, ইএসডিও), মোঃ রফিকুল ইসলাম জোনাল ম্যানেজার (পঞ্চগড় জোন, ইএসডিও), নগেন্দ্র নাথ রায় (এরিয়া ম্যানেজার, তেঁতুলিয়া, ইএসডিও)। দিবসটি উৎযাপনে কার্যক্রমের অংশ হিসেবে আলোচনা সভা, বৃক্ষরোপন, র্যালি ও কুইজ। অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত সকলেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন।"
উক্ত দিবস উদযাপন কার্যক্রমটি পরিচালনায় ছিলেন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.