
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ আবু সাঈদ বসুনিয়া মডেল স্কুল এন্ড কলেজে গতকাল শনিবার বিকালে আয়োজিত কুরআন শরীফ বিতরণ ও পাঠদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি পঞ্চগড়-২।
উক্ত অনুষ্ঠানে ১৬৪ জন শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: মঞ্জুরুল ইসলাম এবং প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন উক্ত অনুষ্ঠানে সভাপতি সারওয়ার মোহসীন বসুনিয়া ও স্কুলের উপদেষ্টা মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক। তিনি অনুষ্ঠান সর্ম্পকে বিস্তারিত ভাবে তুলে ধরেন। প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে কুরআন শরীফ তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন আমি টেপ্রীগঞ্জ এ অনেক অনুষ্ঠানে এসেছি কিন্তু এটা একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান। যেখানে ছাত্র-ছাত্রীদের মাঝে মহা মুল্যবান কুরআন শরীফ তুলে দেওয়া হয়। এছাড়া তিনি বলেন, কুরআন শুধু পড়লেই হবে না তার অর্থ বুঝে পড়তে হবে। শেষে তিনি বলেন আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। সব শেষে তিনি এই আয়োজকদের ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
সভাপতি সারওয়ার মোহসীন বসুনীয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছাত্র -ছাত্রী, অভিভাবক, স্হানীয় এলাকাবাসী, ব্যবসায়ী,শিক্ষক, বিভিন্ন পেশাজীবিসহ সকল বিএনপির উপজেলা ও ইউনিয়নের সকল নেতা-কর্মীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.