প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৮:০০ পি.এম
পঞ্চগড় জেলায় পাশের হার ৫৫.০২ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৬৬০ জন, ফলাফলে এবারও শীর্ষে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
![]()
চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পঞ্চগড় জেলায় ১২ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে| এদের মধ্যে পাশ করেছে ৭ হাজার ১৩৩ জন| এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৬ হাজার ৫১৬ জন, পাস করেছে ৩ হাজার ২৯২ জন, পাসের হার ৫০.৫২ শতাংশ এবং মেয়ে পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৪০৭ জন, পাস ৩ হাজার ৮৪১ জন, পাসের হার ৫৯.৯৫ শতাংশ| এবারও পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে| জেলায় জিপিএ-৫ ৬৬৯ জন| গড় পাসের হার ৫৫.২০ শতাংশ| ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, এবারও ফলাফলের দিক থেকে জেলার মধ্যে শীর্ষে রয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়| এই স্কুল থেকে এবার ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২১৩ জন| আর জিপিএ-৫ পেয়েছে ৮১ জন| অপরদিকে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৯৮ জন| আর এই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন|
পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
পঞ্চগড়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে বোদা উপজেলার দুটি উচ্চবিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসা রয়েছে।
প্রতিষ্ঠান তিনটি হলো বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নেয়। সে অকৃতকার্য হয়েছে। অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। আর তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি। শুন্য পাশ করা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.