প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১০:৪৫ এ.এম
তেঁতুলিয়ায় মেশিনে চা পাতা কাটা শ্রমিকদের প্রশিক্ষণ

-
মেশিনে চা পাতা কাটা শ্রমিকদের কাজের মান উন্নয়ন দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদভাবে মেশিন পরিচালনা করার পাশাপাশি মানসম্মত চা পাতা সংগ্রহের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান রোড মাঝিপাড়া বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
পঞ্চগড় চা বাগান মালিক সমিতি আয়োজিত প্রশিক্ষণে পঞ্চগড় চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মানিক খান,
উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নতুন।
অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সদস্য
আবু হানিফ, সাইফুল ইসলাম সদস্য এবং পঞ্চগড় আঞ্চলিক
চা বোর্ডের কর্মকতা জায়েদ ইমাম উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রশিক্ষণে চা শ্রমিকদের অনগ্রসর ভাতা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ভাতার জন্য আবেদন করার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ২০০ চা পাতা কাটা মেশিন শ্রমিক অপারেটর অংশ নেয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.