প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৫:৪৬ পি.এম
তেঁতুলিয়ায় বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ
কৃষি পূনর্বাসন খাতের আওতায় কৃষক / কৃষাণীদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বিতরণ করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া কৃষি অফিস চত্বরেআজ বুধবার দুপুর উপজেলার ৪০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ (কন্দ) , সার, বীজ সংরক্ষণ ড্রাম এবং বালাই নাশক প্রদান করা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন। প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে রোপণের জন্য বীজ ১৬০ কেজি,সার ডিএপি ২০ কেজি
এমওপি ২০ কেজি, ড্রাম ১ টা, দানাদার বিষ ১কেজি, ছত্রাক নাশক ১০০ গ্রাম প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিস এসব উপকরণ সরবরাহ করে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.