প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৩:২১ পি.এম
স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ

স্পোকেন ইংলিশ এন্ড প্রোনান্সিয়েশন ওয়ার্কশপ সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার দুপুরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড়ে জেলা প্রশাসন পঞ্চগড়ের সহযোগিতায় ও নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড়ের আয়োজনে ৩ দিনব্যাপী স্পোকেন ইংলিশ এন্ড প্রোনান্সিয়েশন কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক পঞ্চগড় মোসাঃ শুকরিয়া পারভীন পক্ষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা। তিনি বলেন, "এই স্পোকেন ইংলিশ এন্ড প্রোনান্সিয়েশন ওয়ার্কশপে যা আয়ত্ত্ব হলো তা যেন এখানেই সীমাবদ্ধ না থাকে, আশা করবো আজকে যারা অংশগ্রহণ করেছ প্রত্যেকেই তোমরা অ্যাম্বাসেডর হিসাবে স্পোকেন ইংলিশের ধারাকে অব্যাহত রাখবে এবং সহপাঠীদের অনুকরণীয় হিসাবে দৃষ্টান্ত স্থাপন করবে"। স্পোকেন ইংলিশ এন্ড প্রোনান্সিয়েশন কর্মশালাটি গত বুধবার শুরু হয়। কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মোট ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড়ের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে ছিলেন ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিক্ষক শহিদুল ইসলাম, সদস্য শিক্ষক রশিদা খাতুন, শিক্ষক রাবেয়া জাহান লুনা,শিক্ষক আমিনুর ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সফিকুল আলমসহ অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করাসহ ইংলিশ কবিতা আবৃত্তি করেন। আলোচনা শেষে প্রধান অতিথি সুবীর সাহা কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র প্রদান করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.