• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড়ে বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা

পঞ্চগড় সংবাদদাতা: / ৪০৯ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে মঙ্গলবার পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ি অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০১(এক) জন ট্রলি ড্রাইভারকে ২,০০০/-(দুই হাজার ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ স্থাপন করার অপরাধে ০৬(দুই) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ৫,৫০০/-(পাঁচ হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ১১(এগারো) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

জেলা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ