• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
ভাসানীর জনতাকে ধারণ না করে রাজনীতিকরা হিন্দুস্তানি ক্ষমতার পেছনে ছুটে: রাশেদ প্রধান চাকলা ইউনিয়ন চেয়ারম্যান রবিউল প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাৎ পুকুর চুরিকে হার মানায় অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি আলোয়াখোয়া মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  আগামী ২৪ নভেম্বর মেলা উদ্বোধনের সিদ্ধান্ত  পঞ্চগড়ে গ্রেফতার এড়াতে পুলিশের উপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা যুবলীগ নেতার বিরুদ্ধে পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সিয়ামের দ্রুত সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়ক অবরোধ বোদায় হিমালয় কন্যা থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  পঞ্চগড়ের বোদায় দিনব্যাপী ‘শিক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ (COP31)-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান পঞ্চগড়ে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সিয়ামের দ্রুত সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

বোদা সংবাদদাতা / ৮২ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

পঞ্চগড়ে ৫ দিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম নিখোঁজের ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।

আজ সোমবার(১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় ২ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, ৩নম্বর ব্লকের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম, সিয়ামের বাবা মোঃ সল্লু ইসলাম সহ অনেকে।
এসময় বক্তারা বলেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সিয়াম গত ১২ তারিখ সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে ৫দিন পেরিয়ে গেছে, কিন্তু তার সন্ধান পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরার পরও দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে না পড়ায় তারা হতাশ। প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করে, সাধারন মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা আসলে কে দেবে, এমন প্রশ্ন রাখেন রাখেন তারা। দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে সিয়ামের শিক্ষক-সহপাঠী, এলাকাবাসী ও সাধারন মানুষ সহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন। এসময় মহাসড়কের আগুন জ্বালিয়ে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থা নিলে দুপাশে কয়েকশ যানবাহন আটকে থাকায় প্রায় ২ঘন্টা যানজটের সৃষ্টি হয়।

পরে বোদা থানার ওসি(তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল, বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় এর আশ্বাস ও অনুরোধে আপাতত অবরোধ তুলে নেন তারা।

সিদ্ধার্থ কর্মকার
পঞ্চগড়
১৬/১১/২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ