• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রতিষ্ঠাতার পদত্যাগ

শহীদুল ইসলাম শহীদ / ৩৯৯ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

  1. পঞ্চগড় সদর উপজেলা এনসিপির সমন্বয়কারী ও  প্রতিষ্ঠাতা সদস্য সচিব,  জেলা কমিটির নেতা তানবিরুল বারী নয়ন পদত্যাগ করেছেন। আজ সোমবার সকালে তাঁর ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। তবে তিনি দলীয় ফোরামে এখনো পদত্যাগ পত্র দেননি। শিগগিরই দলীয়ভাবে পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানান। ফেসবুকে দেওয়া বক্তব্য হুবহুব তুলে ধরা হলো।
“আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।
আমি তুচ্ছ মানুষ। জুলাইয়ের জন্য অনেক মানুষ শহীদ হয়েছেন। আর
আমাকে ফার্মাসিউটিক্যাল ও স্টার নিউজ এর চাকরিটা ছাড়তে হয়েছে এতোটুকুই। আর পরিবারকে সময় দিতে পারিনি।
আমি পঞ্চগড় সদরের এনসিপির প্রতিষ্ঠাতা। বুঝ হওয়ার পর হতে সমাজ সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করছি।
মানুষ হিসেবে আমার ভুলত্রুটি আছে।
আমার ভেতরে একজন শিশু বসবাস করে। রুকুতে গিয়ে পাশের শিশুটিকে ভেংচি কাটতে মন চায় আমার। আবার খামোখা গোরস্তানে গিয়ে বসে থাকি। জীবনানন্দ দাশ, আল  মাহমুদ, শহীদুল জহির পড়তে ভালোবাসি। আমি খোদার রঙে রঙিন হতে চাই। সর্বসাধারণের জন্য সাধারণ হতে চাই। বৃক্ষরোপণ করতে চাই। সেবক হতে চাই।
ব্যাপক শুন্যতা সৃষ্টি করে হারিয়ে যেতে চাই।
জীবন একটাই। রাজনীতিটা করে দেখার সুযোগ হলো আলহামদুলিল্লাহ।
আমি আমার স্বভাবে ফিরতে চাই। পাগলামিটা করতে চাই।
তাই ব্যক্তিগত কারণে এনসিপির পদ হতে অব্যাহতি নিলাম।
সকলের নিকট ক্ষমা ও দোয়া দরখাস্ত রইলো।
জীবন একটাই একে দেখে নিতে হবে।
আল্লাহ ভরসা…”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ