• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়  -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ  পঞ্চগড়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক পঞ্চগড়ে ২৬৮ মণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তায় ত্রিস্তরীয় বলয় গড়েছে এসআরবি-১৩ রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়* দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনঃপত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে দুর্গাপূজার নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন তেঁতুলিয়ায়া স্কুল সিলেবাস থিয়েটার : একটি লিচু চোরের গল্প মঞ্চস্থ পঞ্চগড় সীমান্তে মাদকসহ আটক এক

দেবীগঞ্জে শিশু ধর্ষনের অভিযোগে নৈশ প্রহরী গ্রেপ্তার

দেবীগঞ্জ সংবাদদাতা / ১৪৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে চকলেট দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের শিশু কন্যা ধর্ষনের অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নৈশ প্রহরীক গ্রেপ্তার  করা হয়েছে। ১ মার্চ রবিবার সকালে দেবীগঞ্জ থানায় ৭ বছরের শিশু ধর্ষনের অভিযোগের পরে রাকিব ইসলাম নামের ওই যুবককে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, ১ মার্চ রবিবার ভুক্তভোগী শিশুর মা (৪৮) দেবীগঞ্জ থানায় রাকিব হোসেনের নাম উল্লেখ করে সকালে দেবীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন। এজাহার দায়েরের পর দুপুরেই থানা পুলিশ রাকিব ইসলামকে (২৯) গ্রেপ্তার করে। শিশুর বাবা জানান, অভিযুক্ত রাকিব ইসলাম (২৯) দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে। অভিযোগে জানা যায়, ২০ ফেব্রুয়ারী দেবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস বন্ধ থাকার সময়ে রাকিব ইসলাম ওই শিশুকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। রাকিব ইসলাম দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তি ভিত্তিক নৈশ প্রহরী হিসেবে কাজ করছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, শিশুর পরিবার এজাহার দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ