• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি

বোদা সংবাদদাতা / ৩৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় মৎস্য সম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. লুৎফুল কবীর, কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, প্রাণীসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তারা, বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। বোদা উপজেলার মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করতে এবং উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরে ৩ জন মৎস জীবী ও সেরা উদ্যোক্তার মাঝে সম্মাননা স্বারক তুলে দেন অতিথি বর্গ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মৎস্য চাষি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ