• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান

শহর সংবাদদাতা / ১২৩ জন দেখেছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

পঞ্চগড়ের নাট্য সংগঠন ভূমিজ ও গবেষণামুলক সংগঠন চিন্তাধারার উদ্যোগে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে| রবিবার বিকালে নজরুল পাঠাগারের ডিবেট ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও জেলা প্রশাসক মো. শুকরিয়া পারভীন| অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম হাসান টুলু, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ হাসান প্রধান, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল বক্তব্য দেন|
অনুষ্ঠানে অ্যাডভোকেট এ হাসান প্রধান রচিত পঞ্চগড় জেলা ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা| ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের রুপরেখা সম্পর্কে উপস্থিত সকলের মতামত চান উপাচার্য| এসময় তিনি বলেন উত্তরবঙ্গের জীবন সৌন্দর্যকে উপজীব্য করে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই | এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন | আমরা শুরু করছি একেবারে শুন্য থেকে | তাই অনেক চ্যালেঞ্জ আছে| বিশ্ববিদ্যালয়টি গড়ে তুলতে আমরা এরপর স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেও মতামত গ্রহণ করবো| শুধু তাই নয় নিভৃত গ্রামের ইনডিজিনিয়াসদের সাথেও কথা বলবো| ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে গণমুখি একটি বিশ্ববিদ্যালয়| এর প্রভাবে একটি বৃহৎ এলাকার নেতিবাচক দিকগুলোর বিলুপ্তি ঘটবে|
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার|
মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক প্রবীর চন্দ, পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, কলেজ শিক্ষক জেবুন্নাহারসহ অনেকেই পরামর্শমূলক বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ