• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

পঞ্চগড়ে দুর্নীতি বিরোধী বিতর্ক , চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহর সংবাদদাতা / ৮০ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করার লক্ষ্যে পঞ্চগড়ে দুই দিন ব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা – ২০২৬ অনুষ্ঠিত হয়।
এসো, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই।
সৃজনশীলতা, যুক্তি ও লেখনীর মাধ্যমে গড়ে তুলি একটি সুন্দর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা ঠাকুরগাঁও এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি, পঞ্চগড় কর্তৃক আয়োজিত সমাপনী বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার  জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত হয় । দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিন শুক্রবার  ছিল রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় দিন শনিবার ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড।
বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৬ টি বিদ্যালয় অংশ গ্রহণ করে।এর মধ্যে চ্যাম্পিয়নশীপ অর্জন করে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল,শুহরাত আহনাফ স্পর্শ, তাসনিম তুবা ও ফাহমিদা আক্তার জীম। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোহনা আফসারী জীম। দ্বিতীয় বারের মত বিতর্কে চ্যাম্পিয়ন হলো বিদ্যালয়টি।
রানার্স আপ হয়েছে দেওয়ান হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দল।
বিতর্কের চূড়ান্ত পর্বটি সঞ্চালনা করেন পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব মোঃ মজিরুল হক।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর সাবেক অধ্যক্ষ মহিম উদ্দিন,  পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এবং দুপ্রক এর সদস্য সচিব এস এম মাহমুদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ