• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত

শহর সংবাদদাতা / ১০৭ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পঞ্চগড়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টানার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৬জুন)দুপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় সদর উপজেলা এর আযোজনে পঞ্চগড় সদর উপজেলা হলরুমে পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এর সভাপতিত্বে এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক,মো: আব্দুল মতিন,অতিরিক্ত উপপরিচালক কৃষি, সুবোধ চন্দ্র রায়,পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার মো: আসাদুন্নবী বক্তব্য দেন।
বক্তব্যে বক্তারা বলেন,আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় সার বিষয় বিভিন্ন ব্যাখ্যা প্রদান করা হয়।
পরে অনুষ্ঠানস্থলে পার্টনার কংগ্রেস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দিতে সদর উপজেলা প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করা হয়।
এসময় পার্টনার কংগ্রেসে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক সহ প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তাগন অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ