• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

শহর সংবাদদাতা / ৮১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আমাদের অনেকেই বাংলাদেশ কে মালেশিয়া বা সিঙ্গাপুর বানানোর কথা বলেন, আমি সেভাবে চিন্তা করিনা। বরং এই দেশের মানবসম্পদ কে দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

শুক্রবার (২৬ জুন) পঞ্চগড় এম সরকারি কলেজে স্বপ্ন পুরন অর্গানাইজেশন আয়োজিত “স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সেশন ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ এসব কথা বলেন। তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্ট করে বর্তমান তরুণ সমাজকে সময়োপযোগী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌছানো সহজ। আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষায় বাজেট বাড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

বর্তমান জেন জি প্রজন্মকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় জেলায় আগামীদিনে তথাকথিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি টেকনিক্যাল প্রতিষ্ঠান তৈরি করে জেলার বেকারত্ব দূরীকরণের ব্যাপারে পরকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আধুনিক মানবসম্পদ তৈরি করতে চাই।

তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার মফস্বল অজপাড়াগাঁ পাচপীর থেকে উঠে এসে মন্ত্রী হওয়া পর্যন্ত নিজের স্বপ্ন ও অধ্যাবসায়ের উদাহরণ টেনে বলেন, শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে কঠোর অধ্যাবসায় ও কর্ম নিষ্ঠার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। তবেই সফলতা অর্জন সম্ভব।

এসময় স্বপ্ন পুরন অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানের সিও মনির হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের গণিত বিভেগের অধ্যাপক, আনসার আলী, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চি, সদর পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল রণিক, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, গনমাধ্যকর্মী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেচ্ছাসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত্ত ছিলেন।

পরে কুইজ সহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ