• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শহর সংবাদদাতা / ৮৬ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই বর্ণাঢ্য র‍্যালিটি জেলা প্রশাসন চত্বরে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রায় দুই ঘন্টা ব্যাপী আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম ইমাম রাজী টুলু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আবু সাইম, বিএনপি পঞ্চগড় জেলা আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে আমির ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরকার হায়দার, কারিগর পঞ্চগড় সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ পঞ্চগড়ের পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ প্রতিরোধে জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান। প্রধান অতিথি শুকরিয়া পারভীন বলেন, পঞ্চগড়ের পরিবেশ প্রতিবেশ রক্ষায় জনগণের সচেতনতা জরুরি এবং সচেতনতামুলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দের সহায়তা কামনা করে বলেন, আমরা দূষণমুক্ত পঞ্চগড় গড়তে প্রয়োজনীয় যা করার দরকার তাই করবো তবে সবার সহযোগিতা ও সচেতনতা জরুরি। পুলিশ সুপার আবু সাইম বলেন, পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ রোধে পুলিশ প্রশাসন পঞ্চগড় সর্বদা সক্রিয়, সবধরনের দূষনরোধে প্রতিনিয়ত অভিযান চালানো হয়ে থাকে। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার শিক্ষার্থীদের মাঝে গাছের চারাসহ ক্রেস্ট প্রদান করা হয়।
৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু ঈদুল আজহার বন্ধের কারণে দিবসটি পিছিয়ে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ