• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

অসহায় দুঃস্থদের মাঝে পঞ্চগড় জেলা পরিষদের চেক বিতরণ

শহর সংবাদদাতা / ১০৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সমাজের অসহায়, দরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে পঞ্চগড় জেলা পরিষদ। এরই ধারাবাহিকতায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলার ১১৬ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার  জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক  তৌহিদুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। এছাড়াও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত অসহায়, দরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় সর্বমোট ১১৬ জন উপকারভোগীর মধ্যে ৫ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। সরকারের সামাজিক কল্যাণমূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে জেলা পরিষদ মানবিক সেবাকে আরও সম্প্রসারণে কাজ করছে। তিনি বলেন, মানুষের কল্যাণে পরিচালিত এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, জেলা পরিষদ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও নিয়মিতভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা তাদের জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংকটময় সময়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগাবে।
পঞ্চগড় জেলা পরিষদ জানিয়েছে, মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ