• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

বাথরুমের ড্রেইন আটকে গেলে সহজ ঘরোয়া সমাধান

ডেস্ক রিপোর্ট: / ৩৯৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বাথরুমের ড্রেইন আটকে যাওয়া খুবই সাধারণ সমস্যা। চুল, সাবানের আস্তর, তেলচিটে ময়লা বা অন্য বর্জ্য জমে ব্লক তৈরি করে। এর ফলে পানি নামতে দেরি হয়, দুর্গন্ধও ছড়ায়। প্লাম্বার ডাকলে খরচ বাড়ে, তাই কয়েকটি ঘরোয়া উপায়ে নিজেই সমাধান করতে পারেন।

ড্রেইন পরিষ্কার করার উপায়

পানি শুকিয়ে নিন
যতটা সম্ভব পানি সরিয়ে ফেলুন, যাতে ক্লিনার সরাসরি ময়লার ওপর কাজ করতে পারে।

ড্রেইন ক্লিনার ব্যবহার করুন
বাজারের ক্লিনার নির্দেশনা মেনে ঢালুন। ১৫–২০ মিনিট পর ফুটন্ত পানি ঢালুন।

গরম পানি + ব্লিচিং পাউডার
ফুটন্ত পানিতে অল্প ব্লিচ মিশিয়ে ঢালুন। এতে জীবাণু ধ্বংস হবে ও দুর্গন্ধ কমবে।

বেকিং সোডা ও ভিনেগার মিশ্রণ
এক কাপ বেকিং সোডা ও আধা কাপ ভিনেগার ঢেলে ২০ মিনিট পর গরম পানি ঢালুন। তেলচিটে আস্তর পরিষ্কার হবে।

প্লাঞ্জার ব্যবহার করুন
ব্লক বেশি হলে সাকশন প্লাঞ্জার দিয়ে আটকে থাকা ময়লা আলগা করুন।

তার বা হুক ব্যবহার করুন
শক্ত তার/হ্যাঙ্গার হুক বানিয়ে চুল বা ময়লা টেনে বের করুন।

প্রতিরোধের উপায়
গোসলের সময় ঝরে পড়া চুল সাথে সাথে সরিয়ে ফেলুন।

ড্রেইনের মুখে স্ট্রেইনার/কভার ব্যবহার করুন।

সপ্তাহে অন্তত একবার গরম পানি ঢালুন।

রাসায়নিক ক্লিনার শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন।

দীর্ঘদিন সমস্যা থাকলে প্লাম্বারের সাহায্য নিন।

 

 

নিয়মিত যত্ন নিলে ড্রেইন আটকে যাওয়া অনেকটাই কমে যাবে এবং বাথরুম থাকবে পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ