• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

নগদ অর্থ, চাল ও শাড়ি উপহার পেল দেবীগঞ্জের দেড় হাজার মানুষ

দেবীগঞ্জ সংবাদদাতা / ১৩৬ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
oplus_0

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেড় হাজার অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল ও শাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩টায় দেবীগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ- এমপি।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৪৬৫ জন নারীকে একটি করে শাড়ি ও ১০ কেজি চাল এবং ১,১৬৫ জন পুরুষকে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন সময়ে কেউ যেন বঞ্চিত না থাকে, সে লক্ষ্যে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রয়েছে।

তিনি আরও বলেন, দেবীগঞ্জ উপজেলায় সরকারি সহায়তা প্রদানে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। এ সংক্রান্ত দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, উপজেলায় রাস্তা-ঘাট পাকা করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি বেকারত্ব দূর করতে একটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ