• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

পাঁচপীরে ১লা বৈশাখ পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বোদা সংবাদদাতা / ৩০৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পঞ্চগড়ের বোদায় পাঁচপীর ইউনিয়নে আগামী পহেলা বৈশাখে পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (২০ মার্চ) সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের নির্বাচিত সাংসদ ফরহাদ হোসেন আজাদের নিজ এলাকা বোদা উপজেলার ১০ নং পাঁচপীর ইউনিয়নে গরীব ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন।
তারেক রহমান ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন কার্যক্রমের উদ্বোধন করার মাধ্যমে একের পর এক সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রুপ চলেছেন।
আজাদ বলেন, প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১লা বৈশাখে কৃষি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওইদিন ইতিহাসের অংশ হিসেবে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে ৭,৮,৯ নং ওয়ার্ডে কৃষক কার্ড দেয়া হবে।
এছাড়াও প্রতিমন্ত্রী আজাদ নির্বাচনে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন জানিয়ে মসজিদ মন্দিরে সমান সুবিধা বন্টন সহ সকল রাস্তাঘাটের মেরামত, পাঁচপীর ইউনিয়নে একটি ব্যাংক প্রতিষ্ঠা, একটি কলেজ স্থাপন ও হাসপাতাল গড়ে তোলার কথা জানান।
পরে তিনি প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ১২০০ গরীব অস্বচ্ছল মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ঈদ উপহার বিতরণ করেন।
এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, বোদা প্রেসক্লাবের সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অসহায় দরিদ্র উপকারভোগিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ