• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আটোয়ারী সংবাদদাতা / ৬৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো স্বপ্নসারথী নামের এক অরাজনৈতিক সংগঠন। স্বপ্নসারথী আটোয়ারীর সভাপতি আহত জুলাইযোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বুর সভাপতিত্বে রবিবার (৩১ মে) দুপুরে পরিষদের হলরুমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অত্র উপজেলা হতে দেশের বিভিন্ন ম্যাডিকেল কলেজ, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৩৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবীর, ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা এবং ছাত্রদলের সদস্য সচিব বজলার রহমান সুমন।

শিক্ষার্থী মুহাম্মদ মোক্তারুল ইসলাম মীম ও মোঃ নেওয়াজ শরীফের যৌথ সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন শিক্ষার্থী স্নেহা, আর্নিকা তাবাসসুম, ফজলে রাব্বী, কানন, মাহফুজ আহমেদ, সজীব অধিকারী, আফিয়া ও খোকন। আলোচনা শেষে উপজেলার গর্বিত শিক্ষার্থীদের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ