• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

পঞ্চগড়ে চাকুরী মেলা

শহর সংবাদদাতা / ৯২ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে “চাকুরী মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ পুলক, সহ-সভাপতি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; জনাব মোঃ মেহেদী হাসান খান বাবলা, স্বত্বাধিকারী, সেন্ট্রাল প্লাজা, পঞ্চগড় এবং জনাব গৌরাঙ্গনাথ রায়, চীফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল), পঞ্চগড় টিএসসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মতিন ডালি। তিনি তাঁর বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে চাকুরী মেলা একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

চাকুরী মেলায় দেশের স্বনামধন্য ও স্থানীয়সহ মোট ১৪টি চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় প্রায় ২৫০ জন চাকরি প্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার ও মতবিনিময়ের সুযোগ পান। অনেক প্রতিষ্ঠান যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত ও নিয়োগের প্রক্রিয়াও সম্পন্ন করে।

প্রধান অতিথি মোঃ শইমী ইমতিয়াজ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। কর্মমুখী শিক্ষা ও বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়। তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে হবে। মাদক ও অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার এবং সমাজের জন্যও মারাত্মক হুমকি। তিনি এ বিষয়ে সকলকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান এবং মাদক বা অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

চাকুরী প্রত্যাশীরা জানান, সাধারণত দেশের বড় বড় প্রতিষ্ঠানে চাকরির আবেদন, সাক্ষাৎকার এবং নিয়োগ কার্যক্রমে অংশ নিতে ঢাকাসহ বিভিন্ন শহরে যেতে হয়, যা উত্তরাঞ্চলের অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতীর জন্য সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। পঞ্চগড়ে আয়োজিত এই চাকুরী মেলার মাধ্যমে তারা নিজ জেলার মধ্যেই ঢাকাভিত্তিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে সরাসরি সিভি জমা, সাক্ষাৎকার প্রদান এবং নিয়োগের সুযোগ পেয়েছেন। এতে তাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হয়েছে। তারা মনে করেন, এ ধরনের আয়োজন এ অঞ্চলের চাকরি প্রত্যাশীদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ এবং কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে ASSET, The World Bank এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর। আয়োজনে ছিল পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পঞ্চগড়।

দিনব্যাপী এ চাকুরী মেলা শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ