• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

ক্যানভাসারদের চাকলাহাট ইউনিয়ন পরিষদের কক্ষ ভাড়া দেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

পঞ্চগড় সংবাদদাতা / ৬০ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ ক্যানভাসারদের ব্যবহারের জন্য ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। সরকারি প্রতিষ্ঠানের কক্ষ এভাবে ব্যবহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ ভবন জনগণের সেবা নিশ্চিত করার জন্য নির্মিত একটি সরকারি স্থাপনা। কিন্তু পরিষদের একটি কক্ষ ক্যানভাসারদের ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয়েছে, যা সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওটির মন্তব্যে একেএম আসাদুজ্জামান রানা লিখেছেন, “যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ইউনিয়ন পরিষদ চত্বরে এসব অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

মো. মোস্তফা কামাল মন্তব্য করেন, “ইজ্জত খাইল, মহিলা নিয়ে রঙ্গলীলা। কয়েকদিন থেকে আসছে, এলাকার চরম ক্ষতি। জরুরি ব্যবস্থা দরকার।”

এছাড়া আনোয়ার হোসেন আনু লিখেছেন, “চাকলাহাটের ইজ্জত খাইলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “আমি আমার ইচ্ছামতো পরিষদ পরিচালনা করব। আপনাদের কী সমস্যা?” এ কথা বলেই তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, “আমরা বিষয়টি জানতে পেরে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। চেয়ারম্যান জানিয়েছেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দিয়েছেন। কীভাবে এটি ঘটেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ