• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহর সংবাদদাতা / ৭০ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পঞ্চগড় সার্কিট হাউজে শনিবার বিকালে মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডি’ (MDT Innovations Sdn. Bhd.)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শুকরিয়া পারভীন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। মালয়েশিয়ার এই শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা পঞ্চগড় জেলাসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পঞ্চগড়ে বিনিয়োগের যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন প্রধান অতিথি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন মালয়েশীয় প্রতিনিধি দলকে পঞ্চগড়ে স্বাগত জানান। তিনি জেলার বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলোর কথা তুলে ধরেন এবং প্রযুক্তিগত আধুনিকায়নের মাধ্যমে এসব খাতের দক্ষতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
সভায় মালয়েশীয় প্রতিনিধি দলের সদস্য সিম হন ওয়াই (Sim Hon Wai) প্রধান পরিচালন কর্মকর্তা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (Chief Operating Officer – COO & Chief Technology Officer – CTO) ও বিজয় শঙ্কর (Vijay Shankar) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (Senior Vice President) তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, আইওটি (IoT) সলিউশন এবং আইসিটি খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা বাংলাদেশের প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়নে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।
তারা পঞ্চগড়ে সোলার প্লান্ট নির্মাণে অধিকতর গুরুত্ব দিয়ে সম্ভবনার কথা তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ, আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, সিএন্ডএফ প্রতিনিধি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ