• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
ভাসানীর জনতাকে ধারণ না করে রাজনীতিকরা হিন্দুস্তানি ক্ষমতার পেছনে ছুটে: রাশেদ প্রধান চাকলা ইউনিয়ন চেয়ারম্যান রবিউল প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাৎ পুকুর চুরিকে হার মানায় অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি আলোয়াখোয়া মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  আগামী ২৪ নভেম্বর মেলা উদ্বোধনের সিদ্ধান্ত  পঞ্চগড়ে গ্রেফতার এড়াতে পুলিশের উপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা যুবলীগ নেতার বিরুদ্ধে পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সিয়ামের দ্রুত সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়ক অবরোধ বোদায় হিমালয় কন্যা থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  পঞ্চগড়ের বোদায় দিনব্যাপী ‘শিক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ (COP31)-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান পঞ্চগড়ে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত

পঞ্চগড়ে নারী উদোক্তাদের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময়

শহর সংবাদদাতা / ৩০৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ের বিভিন্ন হাউজে কর্মরত নারী উদোক্তাদের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন এতে সভাপতিত্ব করেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
প্রধান অতিথি বলেন, আমাদের যদি সহযোগিতা লাগে তাহলে আমরা করবো। আমরা চাই বন্ধের দিন শুক্রবার বা শনিবার নির্ধারিত একটি প্লেসে আপনারা প্রচার করেন। সেটা অনলাইন বা অফলাইনে হোক সেভাবে প্রচার করবেন।
ফ্যামেলী কার্ডের তারা মাসিক হারে টাকা পাবে। তাছাড়াও ফ্যামেলী কার্ডের মাধ্যমে ঋন দেয়া, হস্ত শিল্পে সহায়তা করা যায় সেটা চেষ্টা করবো।
উদ্যোক্তারা যেন হারিয়ে না যায় সেটার দিকে লক্ষ রাখতে হবে। পঞ্চগড়ে রিসোর্ট তৈরি করে পর্যটকদের আকর্ষণ বাড়াতে হবে। যাতে করে পর্যটকরা পঞ্চগড় মুখি হয়।
পন্যের দাম কম রেখে পন্যের চাহিদা বাড়ানো যাবে। পন্যের দাম বেশি হলে পন্যের চাহিদা থাকবে না।
নারী উদ্যোক্তারা লেখাপড়া করার পাশাপাশি তারা বুটিক, সেলাই মেশিন, হাতের কাজসহ বিভিন্ন ধরনের কাজ করছে।
নারী উদ্যোক্তারা জানান, তারা স্বল্প পরিসরে পুঁজি নিয়ে হাতের কাজ শুরু করে। তারপর পন্য তৈরি করার পর তারা সেটি বাজারজাত করতে পারছেনা। তারা কোন মার্কেট প্লেস না পাওয়ার কারনে সেটি বাজারজাত করা যাচ্ছে না। তারা কোন অর্থনৈতিক ভাবে পরিবার থেকে ও ব্যাংক থেকে সহযোগিতা পাচ্ছেনা। তারা যদি প্রশাসন ও আর্থিক ভাবে সহযোগিতা পান তাহলে তারা তাদের ব্যবসার আরও প্রসার ঘটাতে পারবে এবং নারী উত্ত্যোক্তারা আরও উৎসাহী হবে।
মতবিনিময় সভায় ঐক্যবন্ধ নারী উদ্যোক্তা পরিষদের পক্ষ থেকে পঞ্চগড়ের নারী উদ্যোক্তা  আফরোজা রুবাদ ডকোমেন্টারী তুলে ধরেন।
জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, আপনারা তো অনলাইনে বিজনেস করেন। অনেকে এখন অনলাইনে পন্য অর্ডার করেন। আপনাদের চাহিদার ভিত্তিতে একটা প্লেসের ব্যবস্থা করে দিবো। আপনাদের পন্যের মান যেন অবশ্যই ভালো হয়। পন্যের মান ভালো হলে আপনার পন্যের পরিচিতিও বাড়বে। যদি মান খারাপ হয় তাহলে আপনারা লাভবান হবেন না। আপনারা সাহস করে এ পেশায় এসেছেন। আমরা তো সাহস পাইনি। এজন্য চাকুরিতে এসেছি। মাস গেলে তো টাকা টাকা পাওয়া যাবে।
পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন। এসময় পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী অন্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক এমএ বারি, চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বাবু,  সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রাসেল
উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ