পঞ্চগড় সদর উপজেলার জগদল বানিয়াপাড়ায় গবাদিপশু পাখি পালন বিষয়ক এক ফ্রী মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর ভেটেরিনারি হাসপাতাল গবাদি পশু পাখির লালল পালন, রোগ ব্যাধির টিকাদান এবং কৃত্রিম প্রজনন, গাভীর গর্ভাবস্থায় যত্ন, প্রসব পূর্ববর্তী, পরবর্তী বিষয়ে খামারিদের ধারণা দিতে এ মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠকের আয়োজন করে। গ্রামীণ খামারিদের এসব বিষয়ে করণীয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. শহিদুল ইসলাম ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান। বৈঠক শেষে রুগ্ন পশু পাখির চিকিৎসা ও বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।
উঠান বৈঠকে অর্ধশত খামারিদের অংশ নেয়।