বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আটোয়ারী উপজেলা কর্তৃক আলোচনা সভা বুধবার বিকালে আটোয়ারী উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আটোয়ারী উপজেলার পরিবেশকর্মী ও উদ্যোক্তা আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে ছিলেন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের পরিচালক মওলা বকস চৌধুরী, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন কবির, বাপা পঞ্চগড় জেলা কমিটির সদস্য অধ্যক্ষ নিতিশ চন্দ্র রায়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী ও সাংবাদিক আব্দুস সামাদ, আটোয়ারী মির্জা গোলাম হাফিজ কলেজের প্রভাষক আনোয়ার সাদাতসহ আটোয়ারী উপজেলার অর্ধশত পরিবেশ সচেতন নাগরিক। আলোচনা সভার মুল প্রতিপাদ্য ‘ছিল পরিবেশ সচেতন, ঘটবে জীবন মানের উন্নয়নকে’ সামনে রেখে বক্তারা জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ দূষণরোধে নাগরিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন এবং আটোয়ারীবাসীকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভা শেষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আটোয়ারী উপজেলা শাখা কমিটি উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুস সোবহান সভাপতি, আব্দুস সামাদ সিনিয়র সহসভাপতি, নিতিশ চন্দ্র রায় সাধারণ সম্পাদক ও আলিমুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।