• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

প্যাডেল মেরে রিক্সাচালানো বৃদ্ধকে ব্যাটারি চালিত রিক্সা উপহার দিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক 

শহর সংবাদদাতা / ৯৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দীর্ঘ ৪৪ বছর ধরে দুই পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছিলেন বৃদ্ধ রফিকুল ইসলাম। ব্যাটারি চালিত রিক্সা চালাতে কষ্ট কম। কিন্তু টাকার অভাবে ব্যাটারি চালিত রিক্সা কিনতে পারছিলেন না তিনি। উপায় না পেয়ে কষ্ট হলেও  দুই পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালাচ্ছিলেন তিনি। সদর উপজেলার যতনপুকুরী মরিচ বাড়ি এলাকার এই বৃদ্ধ রিক্সা চালকের কষ্টের কথা গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা: শুকরিয়ার পারভিনের নজরে আসে । বৃদ্ধ রফিকুল  ইসলামকে সোমবার দুপুরে তিনি নতুন একটি ব্যাটারি চালিত রিক্সা উপহার দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বলেন আমার তিন ছেলে মেয়ে। বয়স হয়ে গেছে আমার । পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালানো খুব কষ্টের। জেলা প্রশাসক স্যার ব্যাটারি চালিত রিক্সা উপহার দিবেন আমি ভাবতেই পারিনি। আমি অনেক খুশি।
জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন জানান, মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়েই জেলা প্রশাসক হয়েছি। কাজ করে যাচ্ছি। পা দিয়ে এখনো প্যাডেল মেরে রিক্সা চালানো সত্যি কষ্টের। বিষয়টি আমার নজরে এলে এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ