• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করুন: মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় পঞ্চগড়ের পুলিশ সুপার

শহর সংবাদদাতা / ৮২ জন দেখেছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে সোমবার সকালে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ আবু সাইম। এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার -পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ মনজুরুল আলম।
প্যারেড শেষে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ আবু সাইম।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে জুলাই/২০২৬মাসে পুরুস্কার প্রদান করেন তিনি।
শ্রেষ্ঠ থানা হিসেবে অফিসার ইনচার্জ মোঃ সোয়েল রানা, বোদা থানা, পঞ্চগড়।
বিশেষ পুরুস্কার হিসেবে মোঃ এনায়েত কবির, জেলা গোয়েন্দা শাখা ,পঞ্চগড়।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিরস্ত্র তপন কুমার রায় পঞ্চগড় সদর থানা,পঞ্চগড়।
শ্রেষ্ঠ এএসআই, (নিরস্ত্র) লিটন রায়, বোদা থানা,পঞ্চগড়।
বিশেষ পুরুস্কার পেলেন এসআই মোঃ আবু হোসেন, জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড়।
বিশেষ পুরুস্কার পেলেন এসআই মোঃ নাহিদ হাসান, জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড়।
বিশেষ পুরুস্কার পেলেন এসআই তপন কুমার রায়, বোদা থানা, পঞ্চগড়।
বিশেষ পুরুস্কার পেলেন এসআই বাপী কুমার, বোদা থানা, পঞ্চগড়।
বিশেষ পুরুস্কার পেলেন এসআই বিধান চন্দ্র রায়, তেঁতুলিয়া মডেল থানা, পঞ্চগড়।
বিশেষ পুরুস্কার পেলেন এসআই মোঃ আতিকুর রহমান, পঞ্চগড় সদর থানা, পঞ্চগড়।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলার সকল ইউনিট ইনচার্জগণের সাথে জুলাই/২০২৬ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পুলিশ সুপার সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।
উপস্থিত ছিলেন সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ মনজুরুল আলম, আরআই, পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ