নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসন পঞ্চগড়ের সহযোগিতায় ও নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড়ের আয়োজনে আজ বুধবার সকালে ৩ দিন ব্যাপী ইংলিশ স্পোকেন এন্ড প্রোনান্সিয়েশন ওয়ার্কশপএর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন এর পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্ব করেন। ১২ থেকে ১৪ আগষ্ট ২০২৬ পর্যন্ত ইংলিশ স্পোকেন ও প্রোনান্সিয়েশন ওয়ার্কশপে পঞ্চগড় সদর উপজেলার ১০ টি স্কুলের ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ইংরেজি ভাষার দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের উপর গুরুত্ব দিতে হবে। ওয়ার্কশপে বক্তারা বলেন, বিশ্ব নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে ইংরেজি ভাষার উপর ভালো দক্ষতা অর্জন ছাড়া কোন বিকল্প নেই। সেই লক্ষ্যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের ইংরেজিতে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ডিজিটাল লিটারেসি অর্জন করতে হবে যেহেতু সবক্ষেত্রেই ইংরেজি ভাষার একটা বিশাল প্রভাব রয়েছে। কর্মশালায় অন্যান্যের মধ্যে ছিলেন নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এখন টিভির সাংবাদিক লুৎফর রহমান, স্টার নিউজের সাংবাদিক রায়হান। নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের সদস্য সচিব ও ওয়ার্কশপের আহ্বায়ক এবং এম আর সরকারি কলেজের ইংরেজি প্রভাষক রবিউল ইসলাম রফিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম এ ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম। ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সদস্য রশিদা খাতুন, সদস্য ও মাগুড়া প্রধানপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া জাহান লুনা, সদস্য ও হান্নানশেখ স্কুলের শিক্ষক আমিনুর ইসলামসহ অনেকেই। ইংলিশ স্পোকেন ও প্রোনান্সিয়েশন ওয়ার্কশপটি আগামী ১৪ আগষ্ট ওয়ার্কশপ সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হবে।