• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

শহীদদের ঋণ কিছুটা হলেও শোধ করতে চাই: নুরুল হক নুর

দেবীগঞ্জ সংবাদদাতা / ৫৯ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

“সারা বাংলাদেশে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, আল্লাহ পাক তাদের কবুল করুন এবং আহতদের সুস্থতা দান করুন। এ সরকার ও সবাই যেন শহীদ পরিবারগুলোর জন্য কিছু করতে পারে। কিছু করার মধ্য দিয়ে শহীদদের প্রতি যে ঋণ, তা যেন কিছুটা শোধ করতে পারি।”
বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
পঞ্চগড়ের দেবীগঞ্জে চব্বিশের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের গুলিতে নিহত পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ সাজু মিয়ার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
গতকাল (বুধবার ১২ আগস্ট) বিকালে উপজেলার মীরপাড়া টোকরাভাষা এলাকায় গণঅধিকার পরিষদ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আগে শ্রমিক অধিকার পরিষদের নেতারা উপজেলা চত্বরে স্থাপিত শহীদ সাজু লাইব্রেরি পরিদর্শন করেন। পরে তারা শহীদ সাজু মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এরপর শহীদের কবর জিয়ারত করে স্মরণসভায় অংশ নেন নেতাকর্মীরা।
স্মরণসভা শেষে শহীদ সাজু মিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নুরুল হক নুর ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে শহীদ সাজুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ ও ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রহমান; পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক রহিম বাদশা; ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি রাজ্জাকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রিশাদ; পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী এবং পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ