• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

দেবীগঞ্জে মোবাইল ফোনের অপ)ব্যবহার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেবীগঞ্জ সংবাদদাতা / ৮৯ জন দেখেছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ আলাদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, প্রাক-নির্বাচনী ও অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া,দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখা, মোবাইল ফোনের অপব্যবহার রোধে অভিভাবকদের সচেতন ভূমিকা এবং শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ