• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত, বোদায় পোনা মাছ অবমুক্তকরণ ও র‍্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাড়ির আঙিনায় মরদেহ রেখে দ্রুত চলে যান আসামিরা তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ শেষ পঞ্চগড়ে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি হলেন লাবু

দেবীগঞ্জে চার দিনব্যাপী ভরতনাট্যম নৃত্য কর্মশালা সম্পন্ন

দেবীগঞ্জ সংবাদদাতা / ২১৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
Oplus_16908288

পঞ্চগড়ের দেবীগঞ্জে চার দিনব্যাপী ভরতনাট্যম নৃত্য কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার ( মার্চ) সকাল ১১টায় কর্মশালার পুরস্কার সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার সনদ বিতরণ করেন দেবীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, নীলফামারী নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আনিস রহমান এবং সাকোয়া ডিগ্রি কলেজের প্রভাষক অবিনাশ রায় প্রমুখ।

চার দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক নৃত্যশিল্পী প্রান্তিক দেব। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)- তালিকাভুক্ত নৃত্যশিল্পী মো. ফেরদৌস।

কর্মশালায় দেবীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির ৩০ জন এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত আরও ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে শাস্ত্রীয় নৃত্যচর্চা বিস্তারে ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য যে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি) শনিবার পর্যন্ত দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ