• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু

শহীদুল ইসলাম শহীদ / ২১২ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ১৩৩ নম্বর কক্ষে আজ বৃহস্পতিবার থেকে চালু হলো এন সি ডি কর্ণার।
এখানে রোগীদের প্রেসার নির্নয়, ওজন ও দৈর্ঘ্য পরিমাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগের পরামর্শ প্রদান করা হবে।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান আনুষ্ঠানিকভাব এর উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের কনসালটেন্ট মাহবুব উল আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনাসহ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, নন কমিউনিকেবল ডিজিজ (Non-Communicable Diseases) বা অসংক্রামক ব্যাধি। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে এই ধরণের দীর্ঘস্থায়ী ও ছোঁয়াচে নয় এমন রোগের বিশেষায়িত চিকিৎসা ও ওষুধ প্রদানের জন্য নির্ধারিত স্থান বা কাউন্টারকে এনসিডি কর্নার বলা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক মাহবুব উল আলম বলেন, এখানে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অ্যাজমা, ক্যান্সার ও কিডনির মতো দীর্ঘস্থায়ী রোগের স্ক্রিনিং, চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।
নির্দিষ্ট কয়েকটি সাধারণ ও জীবন রক্ষাকারী ওষুধ (যেমন- ইনসুলিন ও ইনহেলার) রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।রোগীদের সুস্থ জীবনযাপনের নিয়ম ও খাদ্যাভ্যাস সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
এই কর্নারগুলোর মূল উদ্দেশ্য হলো অসংক্রামক রোগের ভয়াবহতা কমানো এবং প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ