• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক

ঠাকুরগাঁও সংবাদদাতা / ৯৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রধান কার্যালয়ে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি সাথে রবিবার সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন “জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (CDRSSWRMP)”-এর প্রকল্প পরিচালক এনামুল কবীর। সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল ইএসডিও কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা স্মার্ট প্রকল্পের আওতায় পরিচালিত সোলার ইরিগেশন কার্যক্রম, রেইজ (RAISE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত পাপোষ উৎপাদন কারখানা এবং নিরাপদ সবজি উৎপাদনের মাঠ পর্যায়ের কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্পসমূহের উদ্ভাবনী উদ্যোগ, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডর নির্বাহী মোহাম্মদ মামুন বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী, মোঃ শহিদুল হক, উপ-দলনেতা (Deputy Team Leader), PISC, CDRSSWRMP; কাজী রেজাউল ইসলাম, সিনিয়র কৃষিবিদ; মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র পানি সম্পদ পরিকল্পনাবিদ/ডিজাইন প্রকৌশলী; আরাফাত ইকবাল কামাল, গুণগত মান নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ; উত্তম কুমার হালদার, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞসহ এলজিইডি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ইএসডিও’র সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিথিবৃন্দ ইএসডিও’র বহুমাত্রিক উন্নয়ন উদ্যোগ, জলবায়ু সহনশীল প্রযুক্তির প্রসার, টেকসই কৃষি উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণে শুভকামনা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ