• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ 

তেঁতুলিয়া সংবাদদাতা / ৫৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতীক রায় নামে এক ভূটানের ট্রাক চালককে মারধর করার অভিযোগ উঠেছে মো জীবন (২৫) নামে   বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডরে এক সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে৷ এঘটনার পর প্রায় ১ ঘন্টার মতো বন্দরে আমদানী -রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়৷
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে৷
জানা গেছে,হামলার স্বীকার ট্রাক চালক প্রতীক রায়৷ তার বাড়ি আলিপুর দোয়ার জেলার জয়গং থানার দল সিংপাড়া এলাকায়৷ তিনি ওই এলাকার উত্তম রায়ের ছেলে৷
জানা যায়,রোববার দুপুরের দিকে বাংলাবান্ধা স্থলবন্দরে গাড়ি সামনে পেছনে নেয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে ভুটানের ওই চালককে মারধর করে বলে অভিযোগ বাংলাবান্ধার ল্যান্ড পোর্ট লিমিটেডের ওই সিকিউরিটি গার্ড৷ পরে ভুক্তভোগী ওই চালকসহ ভুটানে আরও কয়েকজন চালক বিষয়টি বিজিবির কাছে অভিযোগ করার জন্য বাংলাবান্ধা বিজিবি চেকপোস্টে যান৷ এসময় তারা উত্তেজিত হয়৷  এসময় সেখানের দায়িত্বরত বিজিবি সদ্যসরা তাদের বুঝিয়ে স্থলবন্দর এলাকায় পাঠিয়ে দেন এবং ম্যানেজারকে বিষয়টি সমাধানের জন্য জানান  ৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টিম যায় এবং সেসময় অভিযুক্ত ওই সিকিউরিটি গার্ড তার ভুল বুঝতে পারেন এবং তিনি তার ভুল স্বীকার করলে দুজনকে হাত মিলিয়ে সমাধান করে দেয়া বলে জানা যায়৷
এবিষয়ে অভিযুক্ত বন্দরের সিকিউরিটি গার্ডের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি৷
এদিকে বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় দুজনই আহত হয়৷  দুজনকে মিলিয়ে দেয়া হয়েছে৷ এসময় এক ঘন্টার মতো আমদানী-রফতানী বন্ধ ছিল৷
 এবিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাশ জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলের শান্ত পরিবেশের পর ওই সিকিউরিটি গার্ডের ভুল হয়েছে বলে সে ক্ষমা চান, পরে দুই পক্ষের সাথে কথা বলে মিলিয়ে দেয়া হয়েছে৷ পরিবেশ এখন শান্ত রয়েছে৷
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস  জানান,বিজিবি সদস্যদের সাথে ভূটানের চালকদের সাথে কোন ঘটনা ঘটেনি৷ তিনি জানান,ভূটান ট্রাকের ওই চালক ও বন্দরের সিকিউরিটি গার্ডের মধ্যে ঘটনার পর ভূটানের চালকরা বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা  ভূটানের চালকদের স্থলবন্দরের যেতে বলেন এবং  বন্দর ম্যানেজারকে বিষয়টি সমাধানের জন্য বলেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ