• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ

শহর সংবাদদাতা / ৭২ জন দেখেছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

পঞ্চগড় সদর ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজঃ-২৫৩৪)-এর নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন। ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, জ্যৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক হায়াতুন আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম। অনুষ্ঠানে বক্তব্য দেন নব নির্বাচিত কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে ত্রি-বার্ষিক নির্বাচনে
কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের মধ্যে ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন,
সহ-সভাপতি পদে মো. মাসুদ রানা, যুগ্ম সম্পাদক পদে মো. আলিফ আল মেহেদী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ফিরোজ বিজয়ী হন।
এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক পদে মো. বাবুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. সাজাহান হোসেন, প্রচার সম্পাদক পদে মো. আবু সাঈদ এবং
কার্যকরী সদস্য পদে মো. আবু আনছারী নাছিম, মো. আবু সাঈদ, মো. নাহিদ হোসেন, মো. হাসিবুল ইসলাম ও মো. সাবু ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ