স্বাস্থ্য বিভাগের কাজের মূল্যায়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ) সকালে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রম: জেলার সার্বিক স্বাস্থ্যসেবা ও ক্লিনিক্যাল কার্যক্রমের পর্যালোচনা,
বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন অগ্রগতি যাচাই,মাঠ পযার্য়ের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য স্বাস্থ্য উইংয়ের মধ্যকার কার্যক্রম সুসংহত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সকল জেলা ও উপজেলা পযার্য়ের স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।