• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়  -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ  পঞ্চগড়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক পঞ্চগড়ে ২৬৮ মণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তায় ত্রিস্তরীয় বলয় গড়েছে এসআরবি-১৩ রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়* দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনঃপত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে দুর্গাপূজার নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন তেঁতুলিয়ায়া স্কুল সিলেবাস থিয়েটার : একটি লিচু চোরের গল্প মঞ্চস্থ পঞ্চগড় সীমান্তে মাদকসহ আটক এক

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনঃপত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে

শহর সংবাদদাতা / ১০৬ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘কালবেলা’। এ উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জমকালোভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১:৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা জর্জ কোর্টের পিপি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং পরিবেশ আন্দোলন সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের।
দৈনিক কালবেলার পঞ্চগড় জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর মিলনায়তন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, “দৈনিক কালবেলা অল্প সময়ে বাংলাদেশের মানুষের প্রিয় পত্রিকা হিসেবে আবির্ভূত হয়েছে। পত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।” প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক সহ সকল কলাকুশলীদের অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
প্রতিমন্ত্রী আরও বলেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও আপসহীন সাংবাদিকতার ধারা বজায় রেখে আগামীতেও দেশের উন্নয়ন, সম্ভাবনা ও জনমানুষের কথা বলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, “কালবেলা পত্রিকা অনলাইন, প্রিন্ট এবং ডিজিটালে অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে দেশের যেকোনো নিউজ সর্ব প্রথমে কালবেলার মাধ্যমে পাই।” এ সময় তিনি কালবেলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে জেলা জর্জ কোর্টের পিপি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশের কারণে পত্রিকাটি পাঠক নন্দিত ও দেশে বিদেশে সমাদৃত হয়েছে। আমি আশা করি কালবেলার এই জনপ্রিয়তার ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার তাপস এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান জাপান।
এছাড়াও সাংবাদিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, চেম্বার অব কমার্সের পরিচালক রিয়েল প্রধান, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম ও আমির খসরু লাভলুসহ পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ