• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়  -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ  পঞ্চগড়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক পঞ্চগড়ে ২৬৮ মণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তায় ত্রিস্তরীয় বলয় গড়েছে এসআরবি-১৩ রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়* দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনঃপত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে দুর্গাপূজার নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন তেঁতুলিয়ায়া স্কুল সিলেবাস থিয়েটার : একটি লিচু চোরের গল্প মঞ্চস্থ পঞ্চগড় সীমান্তে মাদকসহ আটক এক

সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়  -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ 

বোদা সংবাদদাতা / ৬১ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনে প্রমাণ হয়েছে সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়। তারা স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের মানচিত্রের পক্ষে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধায়য় পঞ্চগড়ের  বোদা উপজেলায় পাচপীর নিজ ইউনিয়নের সনাতন ধর্মের  পাচ শতাধিক সনাতন ধর্মের মানুষকে দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলমান এক হয়ে লড়াই করে বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছে। অথচ সেদিন যারা এই দেশটাকে স্বাধীন হিসেবে দেখতে চায়নি বরং স্বাধীনতাকামী মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে সেই সব আলবদর আলসামছ বাহীনির জামাতে ইসলামের লোকজন এখন মব সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সনাতনী ভাইদের কুপ্ররোচনা দিয়ে নিজের দলে ভেরাতে চাইছে। তাদের বিরুদ্ধে সনাতন সম্প্রদায়ের মানুষকে সজাগ থাকার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রশাসনিক ভাবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিএনপি দলীয় ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। কারণ বিএনপি সরকার বিশ্বাস করে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ