গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ সোমবার পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপ্রতি একেএম আব্দুল হাকিম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার বক্তব্য দেন।
রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব যুগ্ম সচিব মো. আব্দুস সবুর।
প্রশিক্ষণে গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়িত্ব ও কর্তব্য, তথ্য অধিকার আইন, প্রেস কাউন্সিল আইন, প্রেস কাউন্সিলের পরিচিতি, সাংবাদিকদের আচরণ বিধি, বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ছাপাখানা আইন ও সাইবার সুরক্ষা আইন বিষয়ে ধারণা প্রদান করা হয়।
কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার ৬০ জন গণমাধ্যম কর্মী অংশ নেয়।
পরে তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সনদ তুলে দেন। এ সময় পুলিশ সুপার মো. আবু সাইম উপস্থিত ছিলেন।